জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। মঙ্গলবার বিকেল ৫ টা ৪৫ মিনিটে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বলে জানিয়েছেন দুদুর ছোট ভাই ওয়াহিদুজ্জামান বুলা।
এর আগে গত বছরের ৬ নভেম্বর রাত ১২টার দিকে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার বোনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেই সময় তার বোনের ছেলেকেও আটক করে নিয়ে যায় ডিবি পুলিশ।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন