গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন।
সোমবার তিনি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
রোববার (২১ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
আবু হানিফ বলেন, “দেরিতে হলেও নুরুল হক নুরকে বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়ায় সরকারের প্রতি ধন্যবাদ।”
নুরুল হক নুরের চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনও প্রকাশিত হয়নি। তবে রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন মহল তাঁর সুষ্ঠু চিকিৎসা ও সুস্থতার জন্য শুভকামনা জানিয়েছেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন