বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী মাসে পবিত্র ওমরাহ পালন করবেন। ওমরাহ শেষে নভেম্বরে তার দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন লন্ডনে তারেক রহমানের কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তি।
জানা গেছে, তারেক রহমান তার স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে আগামী ২০ অক্টোবর সৌদি আরব যাবেন।
ওমরাহ পালন শেষে লন্ডনে ফিরে সবকিছু ঠিক থাকলে নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে তিনি দেশে ফিরতে পরিকল্পনা করছেন বলেও ইঙ্গিত মিলেছে।
এর আগে, তারেক রহমান সর্বশেষ ২০১৬ সালের সেপ্টেম্বরে হজ পালনের জন্য সৌদি আরব গিয়েছিলেন। তখন খালেদা জিয়া তার সঙ্গে ছিলেন। এর আগে ২০১৪ সালেও তিনি খালেদা জিয়ার সঙ্গে ওমরাহ পালন করেছিলেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন