ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে আহত ৫৫

নরসিংদী প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ০১:৪৭ পিএম
ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে আহত ৫৫

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্র ছিল ৫.৭। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে।

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প হয়।

উৎপত্তিস্থল নরসিংদীতে ভূমিকম্পে ৫৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ছাদের রেলিং ভেঙে একসঙ্গে ৩ জন আহত হন।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা গুলশান আরা কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

ইএইচ