গয়েশ্বর

কোটি জনতার হৃদয় জয় করেছেন খালেদা জিয়া

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ০৬:১২ পিএম
কোটি জনতার হৃদয় জয় করেছেন খালেদা জিয়া

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কোটি জনতার হৃদয় জয় করেছেন বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রোববার রাজধানীতে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, সবাই এই মানুষটিকে চায়। আমরা বিশ্বাস করি, সৃষ্টিকর্তা আমাদের দোয়া কবুল করবেন, খালেদা জিয়া সুস্থ হবেন।

এ সময় গয়েশ্বর বলেন, ফ্যাসিবাদকে মোকাবিলা করেছি, কিন্তু এখনো সাম্প্রদায়িক শক্তিকে মোকাবিলা করতে পারিনি। ফ্যাসিবাদের চেয়ে ভয়াবহ এই শক্তি, এরা বিভাজন তৈরি করে মানুষের মাঝে। 

তিনি বলেন, ধর্ম ব্যবসায়ী ভণ্ডদের হাত থেকে দেশ ও মানুষকে রক্ষা করতে গেলে গণতন্ত্রের বিকল্প নেই।

তিনি আরও বলেন, দেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে এদের অবস্থান হবে হাঁটুর নিচে।

জেএইচআর