ইশরাককে গণঅধিকার পরিষদের সমর্থন, প্রার্থিতা প্রত্যাহার করলেন ফখরুল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৯:৩৩ পিএম
ইশরাককে গণঅধিকার পরিষদের সমর্থন, প্রার্থিতা প্রত্যাহার করলেন ফখরুল

ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন একই আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম। 

শুক্রবার রাজধানীর সূত্রাপুর থানার ক্যাপিটাল জেনারেল হসপিটালের সামনে ধানের শীষের গণসংযোগের আগে এক পথসভায় তিনি এ ঘোষণা দেন।

পথসভায় ফখরুল ইসলাম বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সিদ্ধান্ত অনুযায়ী আমি বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে সমর্থন দিয়েছি। বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় রাজপথে একসাথে আন্দোলন সংগ্রাম করেছি আমরা। সেই ঐক্যের ভিত্তিতেই এখন নির্বাচনী মাঠে একযোগে কাজ করবেন গণঅধিকার পরিষদ ও বিএনপির নেতাকর্মীরা।

এ সময় তিনি আরও ঘোষণা দেন, ঢাকা-৬ আসনের গণঅধিকার পরিষদের ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের সকল নেতাকর্মী এখন থেকে বিএনপির পক্ষে মাঠে কাজ করবেন। আগামী ১২ তারিখ অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ইশরাক হোসেনকে বিজয়ী করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

ইএইচ