তাসনিম জারা

ফরম পূরণ করলে তথ্য যাচাই সাপেক্ষে অনুদানের অর্থ ফেরত দেওয়া হবে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১১:০৮ এএম
ফরম পূরণ করলে তথ্য যাচাই সাপেক্ষে অনুদানের অর্থ ফেরত দেওয়া হবে
তাসনিম জারা

নির্বাচনী তহবিলে অনুদানের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।

মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ ঘোষণা দেন তাসনিম জারা।

ফেসবুকে তাসনিম জারা লেখেন, আমাদের নির্বাচনী তহবিলে আপনারা যে অনুদান দিয়েছিলেন, তার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের পরিপ্রেক্ষিতে যারা প্রদত্ত অনুদান ফেরত পেতে চান, তারা দয়া করে নিঃসংকোচে এই ফর্মটি পূরণ করে অর্থ ফেরত নিন।

আপনি ব্যাংকে অনুদান দিয়ে থাকলে, এই ফর্মটি পূরণ করুন: https://forms.gle/9a3H74yrLFFeJoFw8

তাসনিম জারা আরও লেখেন, যারা সরাসরি ব্যাংকে ক্যাশ জমা দিয়েছিলেন, তারা ডিপোজিট স্লিপ হারিয়ে গেলে বা না থাকলেও আবেদন করুন। সেক্ষেত্রে কিছু অতিরিক্ত যাচাই প্রক্রিয়ার মাধ্যমে আপনার অর্থ ফেরত দেওয়া হবে। 

বিকাশে অনুদান দিয়ে থাকলে, এই ফর্মটি পূরণ করুন: https://forms.gle/NKTkkNVZvUvyrsGYA

ফেসবুকে তাসনিম জারা লেখেন, ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ: ১০ মার্চ, ২০২৬। আপনাদের আস্থা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা।

এরআগে তিনি জাতীয় নাগরিক পার্টিতে দায়িত্বপালনকালে নির্বাচনী ব্যয় মেটাতে অনুদান সংগ্রহ করেছিলেন। পরবর্তীতে এনসিপি থেকে পদত্যাগের পর সেই অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছিলেন তাসনিম জারা। 

এএন