জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন রাজনীতিকরা। তবে বিএনপি বলছে, তারা সংস্কারের বিপক্ষে নয়।
সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে পতাকা উত্তোলন দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি আলোচনা সভার আয়োজন করে।
সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, প্রতিবার অধিকার আদায়ের আন্দোলনে বিজয় হয় মানুষের, কিন্তু সেই বিজয় বেহাত হয়ে যায়।
তাদের মতে, ৫৪ বছরের ইতিহাস বিকৃতির ধারাবাহিকতা ছিল অন্তর্বর্তী সরকারের সময়েও। ফলে অভ্যুত্থানের আকাঙ্ক্ষাও ক্রমেই পিছিয়ে যাচ্ছে। সদ্যসমাপ্ত জাতীয় নির্বাচনের ফলাফল গণনা আর ঘোষণার সমালোচনা করেন রাজনৈতিক দলের নেতারা। তাদের শঙ্কা, জুলাই সনদ বাস্তবায়ন হবে না।
এসব মন্তব্যের উত্তরে জনগণের ভোটে নির্বাচিত এক মাসেরও কম বয়সি সরকারের সমালোচনা না করে পরামর্শ দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আবদুস সালাম।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন