দেশে আর কোনো ধরনের আধিপত্য জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, অতীতে যারা এ দেশের ওপর আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করেছিল, জনগণ তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে।
মঙ্গলবার চীনা দূতাবাসের সহায়তায় ঢাকা-১৫ আসনের নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বিরোধী দলে থেকেও জনগণের কল্যাণে কাজ করা সম্ভব, এবং জামায়াতে ইসলামী সেই দায়িত্বই পালন করছে। তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়নে চীন ও বাংলাদেশ যৌথভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি জানান, তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনের পক্ষ থেকে বাংলাদেশের পাশে থাকার যে আশ্বাস দিয়েছে আমরা স্বাগত জানাই । একই সঙ্গে দেশের উন্নয়ন এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েনও বক্তব্য দেন। তিনি বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় চীনের অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন