জুলাই গণঅভ্যুত্থান নিয়ে দুই দিন সংসদে আলোচনা হলেও বারবার অনুরোধ সত্ত্বেও বক্তব্যের সুযোগ দেওয়া হয়নি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে।
রোববার এক ফেসবুক পোস্টে নিজেই এই তথ্য জানিয়েছেন তিনি। সরকার ‘ভীত’ কিনা তা নিয়েও প্রশ্ন উত্থাপন করেছেন।
রুমিন ফারহানা তার পোস্টে লিখেছেন, জুলাই অভ্যুত্থান নিয়ে দুই দিন সংসদে আলোচনা হচ্ছে। বারবার অনুরোধ সত্ত্বেও আমাকে বলার সুযোগ দেয়া হলোনা। সরকার এত ভীত কেন?
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন