সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন নিলেন ফারজানা সিথী

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৩:০৮ পিএম
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন নিলেন ফারজানা সিথী
ছবি সংগৃহীত

সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাগবিতণ্ডার ঘটনাকে কেন্দ্র করে আলোচনায় আসা ফারজানা সিথী এবার রাজনীতিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি বিএনপির সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

শনিবার সকালে দলীয় কার্যালয় থেকে এই মনোনয়ন ফরম নেন তিনি। এ সময় সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে ফারজানা সিথী জানান, বিস্তারিত বিষয়ে পরে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন। তবে নড়াইল-২ আসনের জন্য ফরম নেওয়ার কথা নিশ্চিত করে তিনি বলেন, চূড়ান্ত মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।

ফারজানা সিথীর বাড়ি যশোর জেলায়। তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ’-এর বরগুনা সদর শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পাশাপাশি তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এএন