জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গুরুত্বপূর্ণ নেতা সারজিস আলমের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দলটির মিডিয়া সেলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, হঠাৎ অসুস্থবোধ করায় সারজিস আলমকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী জরুরি ভিত্তিতে তাঁর অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
সারজিস আলম বর্তমানে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি দলটির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের গুরুত্বপূর্ণ পদেও আসীন রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন