এবার নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস তার ভেরিফায়েড ফেসবুক পেজের প্রোফাইল পিকচার লাল রঙের করেছেন।
বৃহস্পতিবার রাতে পৌনে ৯টার দিতে দিকে তার ফেসবুক পেজে লাল রঙের প্রোফাইল পিকচার দেওয়া হয়।
কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গত ৩০ জুলাই সবার প্রোফাইল পিকচার লাল রঙের করার আহ্বান জানায়। একই দিন সারাদেশে শোক ঘোষণা করে সরকার। সরকার জনসাধারণকে কালো ব্যাজ ধারণ করার আহ্বান জানায়।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন