ভোটের আগে কেন নির্বাচনী রিমাইন্ডার দিচ্ছে মেটা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৩:০৫ পিএম
ভোটের আগে কেন নির্বাচনী রিমাইন্ডার দিচ্ছে মেটা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বা মেটা ভোটের আগে ব্যবহারকারীদের একটি বিশেষ নোটিফিকেশন কার্ড বা বিজ্ঞপ্তি দেখাচ্ছে। নীল-সাদা রঙের ওই কার্ডে বড় অক্ষরে লেখা ‘গেট রেডি টু ভোট ইন বাংলাদেশ’। নিচে বলা হয়েছে ‘বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।’ এই ছবিটিকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে নানা প্রশ্ন ও আলোচনা শুরু হয়েছে।

ফেসবুকের এই কার্ডে মূলত চারটি তথ্য উল্লেখ করা হয়েছে। প্রথমত কমা এটি একটি নির্বাচন সংক্রান্ত রিমাইন্ডার বা স্মরণিকা। দ্বিতীয়ত কমা এতে নির্বাচনের তারিখ উল্লেখ আছে। তৃতীয়ত কমা ব্যবহারকারীকে অফিসিয়াল বা দাপ্তরিক তথ্য দেখার আহ্বান জানানো হয়েছে। আর চতুর্থত কমা নিচে একটি সংখ্যা ‘৫৪৯৮৫’ দেখানো হয়েছে কমা যা অনেকের কৌতূহলের কারণ হয়েছে।

ফেসবুকের ভাষ্য অনুযায়ী কমা এই সংখ্যা কোনো ভোটার তালিকা বা সরকারি পরিসংখ্যান নয়। বরং এটি একটি এনগেজমেন্ট কাউন্ট বা সম্পৃক্ততার সংখ্যা। যা দিয়ে বোঝানো হচ্ছে কমা কতজন মানুষ ইতোমধ্যে নির্বাচন সংক্রান্ত তথ্যের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন।

মেটার নীতিমালা অনুযায়ী কমা বিশ্বের বিভিন্ন দেশে জাতীয় নির্বাচনকে সামনে রেখে তারা একটি নির্দিষ্ট কর্মসূচি অনুসরণ করে থাকে। এর নাম ইলেকশন ইনফরমেশন সেন্টার বা নির্বাচন তথ্যকেন্দ্র। এই কর্মসূচির লক্ষ্য হলো ভোটারদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং নির্বাচনকে ঘিরে গুজব বা ভুয়া তথ্যের বিস্তার কমানো।

মেটার পক্ষ থেকে বলা হয় কমা ব্যবহারকারীর লোকেশন বা আইপি ঠিকানার ভিত্তিতে বোঝা যায় যে তিনি কোন দেশে অবস্থান করছেন। যেহেতু বাংলাদেশে নির্বাচন আসন্ন কমা তাই বাংলাদেশ ভিত্তিক ব্যবহারকারীদের টাইমলাইনে স্বয়ংক্রিয়ভাবে এই নোটিফিকেশন দেখানো হচ্ছে।

কার্ডটিতে ক্লিক করলে ব্যবহারকারীদের নিয়ে যাওয়া হয় ফেসবুকের নির্বাচন তথ্যকেন্দ্রে। সেখানে নির্বাচন কমিশন ও অনুমোদিত সরকারি সূত্র থেকে নেওয়া তথ্য দেখানো হয়। সাধারণত ভোটের তারিখ কমা ভোটার নিবন্ধন কমা ভোটার আইডি যাচাই এবং ভোটাধিকার প্রয়োগ সংক্রান্ত প্রাথমিক নির্দেশনা সেখানে পাওয়া যায়।

জেএইচআর