হিরো আলম

আমার অভাব পূরণ করেছে ঢাকা-৮ আসনের এক প্রার্থী

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৪:০৬ পিএম
আমার অভাব পূরণ করেছে ঢাকা-৮ আসনের এক প্রার্থী

বিভিন্ন সময়ে নানা ধরনের মন্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় আসেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। এবার ঢাকা-৮ আসনের প্রার্থী নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছেন তিনি।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, ‘এবারের নির্বাচনে আমার অভাব পূরণ করেছে ঢাকা-৮ আসনের এক প্রার্থী’। তবে কোন প্রার্থীর কথা তিনি বুঝিয়েছেন, তার নাম উল্লেখ করেননি।

হিরো আলম আগে একাধিক জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। তবে শেষ সময়ে ‘আমজনতা’ দল থেকে মনোনয়নপত্র নিলেও আর জমা দেননি।

ঢাকা-৮ আসনের দুই আলোচিত প্রার্থী হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। নির্বাচনের শুরু থেকেই এ দুই প্রার্থীর মধ্যে কথার লড়াই চলছে। 

এ ছাড়া এ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মডেল মেঘনা আলমও মাথায় মুকুট পরে প্রচার চালিয়ে আলোচনায় এসেছেন।

ইএইচ