নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নারী ফুটবল দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সোমবার (১৯ সেপ্টেম্বর) নেপালের কাঠমান্ডু দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে নারী ফুটবলে ইতিহাস গড়ে বাংলাদেশ।
অভিনন্দন বার্তায় স্পিকার বলেন, নারী ফুটবল দলের গৌরবময় এই অর্জন দেশের ক্রীড়াঙ্গনে যুক্ত করলো নতুন মাইলফলক। সারাদেশকে জয়ের উচ্ছ্বাসে ভাসানোর জন্য স্পিকার নারী ফুটবল দলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তিনি বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়, কোচসহ বাফুফের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।
এবি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন