আজ শনিবার (৭ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা ডমিনেটরস ও খুলনা টাইগার্স। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা অধিনায়ক নাসির হোসেন।
ইতিমধ্যে ১১ ওভারে ৫০ রানে তুলে নিয়েছে ৪ ইউকেট। এমনকি খুলনার সব থেকে বড় ইউকেট তামিম ইকবাল আউট হয়েছে ১৫ বল খেলে মাত্র ৮ রানে।
ঢাকা ডমিনেটরস (একাদশ): সৌম্য সরকার, দিলশান মুনাবিরা, নাসির হোসেন (অধিনায়ক), উসমান গনি, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), আরিফুল হক, আহমেদ শেহজাদ, মুক্তার আলী, আরাফাত সানি, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন।
খুলনা টাইগার্স (একাদশ): তামিম ইকবাল, শারজিল খান, আজম খান (উইকেটরক্ষক), ইয়াসির আলী (অধিনায়ক), সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, মোহাম্মদ সাইফউদ্দিন, পল ভ্যান মেকেরেন, নাহিদুল ইসলাম, ওয়াহাব রিয়াজ, নাসুম আহমেদ।
টিএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন