বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট দুই দিন বিরতির প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যলেঞ্জার্স ও ফরচুন বরিশাল।
শুক্রবার (১৩ জানুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বোলিং নিয়েছে চট্টগ্রাম।
এর আগের দুই ম্যাচে একটি করে জিতেছে চট্টগ্রাম-বরিশাল। হার দিয়ে শুরু করে দুই দলই ঘুরে দাঁড়িয়েছে নিজেদের দ্বিতীয় ম্যাচে। এবার আফিফ-সাকিবদের এগিয়ে যাওয়ার পালা।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : উসমান খান, ম্যাক্স ওডাউড, আফিফ হোসেন, ইরফান শুক্কুর (উইকেটরক্ষক), শুভাগত হোম (অধিনায়ক), উনমুক্ত চাঁদ, বিজয়কান্ত , মৃত্যুঞ্জয় চৌধুরী, আবু জায়েদ, তাইজুল ইসলাম, জিয়াউর রহমান।
ফরচুন বরিশাল : চতুরাঙ্গ ডি সিলভা, এনামুল হক (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সাকিব আল হাসান (অধিনায়ক), ইফতিখার আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, করিম জানাত, কামরুল ইসলাম, খালেদ আহমেদ, সানজামুল ইসলাম।
এবি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন