রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।
বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, তদন্ত প্রতিবেদনে স্পষ্টভাবে হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার বিষয়টি উঠে এসেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী প্রচলিত আইনে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিস্তারিত আসছে.....................
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন