আগের দিনের ২ উইকেটে ৩৮ রান নিয়ে আজ খেলা শুরু করে বাংলাদেশ। দিনের সপ্তম ওভারেই মুমিনুল হক সৌরভকে হারায় স্বাগতিকরা। নিউজিল্যান্ড স্পিনার এজাজ প্যাটেলের বলে লেগ বিফোর উইকেটে হয়ে ফেরেন তিনি। তার ব্যাট থেকে আসে ১৯ বলে ১০ রান। ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৭২ রান।
এর আগে গতকাল বৃষ্টি বাঁধা কাটিয়ে খেলা মাঠে ফিরলেও পুরোপুরো হয়নি। নিউজিল্যান্ডকে ১৮০ রানে অলআউট করে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ২ উইকেট হারিয়ে টাইগারররা ৩৮ রান তুললে আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। এরপর আর খেলা শুরু হয়নি, বিকাল ৪.১২ মিনিটে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার।
এআরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন