রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন দুই ব্যাটার মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। এই দুজনের ব্যাটে ৪৫০ রান পেরিয়ে লিড নিল বাংলাদেশ। এর মধ্যেই সেঞ্চুরি করেছেন মুশফিক। হাফ সেঞ্চুরির অপেক্ষায় আছেন মিরাজ। বিদেশে এ নিয়ে দশমবার কোনো টেস্টে ৪০০ স্পর্শ করেছে বাংলাদেশের রান।
রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দুই দিন অনেকটা ব্যাকফুটে থাকলেও পরের দুই দিনে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ওপেনার সাদমান ইসলাম সেঞ্চুরি মিস করলেও মুশফিক ঠিকই সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। এরইমধ্যে তুলে নিয়েছেন দুর্দান্ত এক শতক। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন মিডলঅর্ডার ব্যাটার মেহেদী মিরাজ। সবমিলিয়ে লিডের পথে বাংলাদেশ।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন