ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে ভারত

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৭:৪৯ পিএম
ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে ভারত

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী মেগা ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। হাইভোল্টেজ এই ম্যাচে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে মাঠের লড়াই।

টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে একপ্রকার উড়িয়ে দিয়ে ফাইনালে পা রাখে নিউজিল্যান্ড। প্রোটিয়াদের দেওয়া ১৭০ রানের লক্ষ্য ফিন অ্যালেনের বিধ্বংসী সেঞ্চুরিতে মাত্র ৪৩ বল হাতে রেখেই পেরিয়ে যায় কিউইরা।

অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনালে রোমাঞ্চকর লড়াইয়ে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আয়োজক দেশ ভারত। প্রথমে ব্যাট করে ২৫৩ রানের পাহাড় গড়েছিল টিম ইন্ডিয়া, জবাবে ইংল্যান্ড ২৪৬ রানে থামলে জয় পায় ভারতীয়রা।

ভারত একাদশ: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, তিলক ভার্মা, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী ও জাসপ্রিত বুমরাহ।

নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, টিম সেইফার্ট, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, জেমস নিশাম, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও জ্যাকব ডাফি।

জেএইচআর