পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের হয়ে খেলার মাঝপথে সিডনিতে এক বিপত্তিতে পড়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ৩৯ বছর বয়সী ক্রিকেটারকে রোববার গ্রেপ্তার করা হয়।
স্থানীয় পুলিশ তার গাড়ি থামিয়ে শ্বাস-পরীক্ষা করলে দেখা যায়, তিনি আইনি সীমার চেয়ে বেশি অ্যালকোহল গ্রহণ করেছেন। পরে মারুব্রা পুলিশ স্টেশনে নেওয়া হলে দ্বিতীয়বারের রক্ত পরীক্ষা অনুযায়ী তাঁর রক্তে অ্যালকোহলের মাত্রা ০.১০৪, যা নিউ সাউথ ওয়েলসে বৈধ সীমার প্রায় দ্বিগুণ।
তবে এই ঘটনায় তাঁর পিএসএল খেলার পরিকল্পনায় কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে ক্রিকেট ভিত্তিক গণমাধ্যম ইএসপিএন-ক্রিকইনফো। ওয়ার্নার পূর্বপরিকল্পনা অনুযায়ী পাকিস্তানে ফিরবেন এবং ৯ এপ্রিল করাচির ঘরের মাঠে প্রথম ম্যাচে খেলবেন। টুর্নামেন্টের ফাইনাল ৩ মে লাহোরে অনুষ্ঠিত হবে, তাই PSL-এর বাকি অংশে তাঁর খেলার ওপর কোনো আইনি জটিলতা তৈরি হবে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আইন অনুযায়ী, রক্তে ০.০৮ থেকে ০.১৪৯ মাত্রার অ্যালকোহল থাকলে তা 'মিড-রেঞ্জ' অপরাধ হিসেবে গণ্য হয়। এই অপরাধে তাঁর বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। আগামী ৭ মে তাঁকে আদালতে হাজির হতে হবে। ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ইএসপিএন-ক্রিকইনফো জানিয়েছে, এই গ্রেপ্তার ওয়ার্নারের পিএসএলে খেলায় কোনো বাধা সৃষ্টি করবে না। তিনি পূর্বপরিকল্পনা অনুযায়ী পাকিস্তানে ফিরবেন এবং ৯ এপ্রিল করাচির ঘরের মাঠে প্রথম ম্যাচে তাঁর খেলার কথা রয়েছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন