বিজ্ঞাপনসংক্রান্ত কাজে ঢাকা সফরে থাকা হামজা চৌধুরী শুক্রবার ৮ মে মোহাম্মদপুরে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়ার সঙ্গে জুমার নামাজ আদায় করেছেন।
এরপর ব্যস্ত সূচির মধ্যেই বিকেলে তিনি ক্রিকেট ম্যাচ দেখতে যান। ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে কিশোর-কিশোরীদের জন্য নতুন ‘কুড়ি স্পোর্টস’ কার্যক্রম চালু করা হয়েছে। এরই অংশ হিসেবে মোহাম্মদপুরের ক্রীড়া শিক্ষা মাঠে আয়োজিত একটি ক্রিকেট ম্যাচ উপভোগ করেন হামজা।
এ সময় তার সঙ্গে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
গত পরশু হামজা মিরপুরে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। ক্রিকেট স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা হলেও ততক্ষণে ক্রিকেটাররা অনুশীলন শুরু করে দেওয়ায় তাদের সঙ্গে আর সাক্ষাৎ হয়নি।
তবে আজ উঠতি ক্রিকেটাররা কাছ থেকে হামজা চৌধুরীকে দেখার সুযোগ পাচ্ছেন।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন