হামের প্রকোপে নিভে গেছে কিছু আলো-এই বেদনাদায়ক ঘটনার মধ্য দিয়ে শিশুমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ফটোকার্ড পোস্টে তিনি হারিয়ে যাওয়া শিশুদের স্মরণ করেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
শিশুমৃত্যুর ঘটনায় দেশের ভেতরে তৈরি হওয়া উদ্বেগ ও শোকের আবহে নিজের অনুভূতি প্রকাশ করেন সাকিব আল হাসান। ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লেখেন, শিশুর হাসিতে যে পৃথিবী বেঁচে থাকে, সেই পৃথিবীর কিছু আলো আজ হামের প্রকোপে নিভে গেছে। তিনি আরও বলেন, হারিয়ে যাওয়া প্রতিটি কোমল প্রাণের প্রতি গভীর শোক ও প্রার্থনা রইল।
ক্রিকেট মাঠের বাইরে বিভিন্ন সামাজিক ও মানবিক ইস্যুতে নিয়মিতভাবে মত প্রকাশ করে থাকেন সাকিব। এবারও শিশুমৃত্যুর ঘটনায় সহমর্মিতা জানিয়ে তিনি ভক্ত ও অনুসারীদের দৃষ্টি আকর্ষণ করেছেন, যা অনেকেই ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।
বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন সাকিব আল হাসান। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আর দেশে ফেরেননি বলেও জানা যায়। সাবেক এই সংসদ সদস্য দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অবস্থানেই রয়েছেন।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন