লা লিগা জয়ের উৎসবে ফিলিস্তিনি পতাকা উড়িয়ে আলোচনায় এসেছেন লামিনা ইয়ামাল। বার্সেলোনার ছাদখোলা বাসে শিরোপা উদযাপনের সময় তরুণ এই স্প্যানিশ তারকার হাতে দেখা যায় ফিলিস্তিনি পতাকা। সামাজিক মাধ্যমে সেই ছবি ছড়িয়ে পড়তেই ভক্ত-সমর্থকদের প্রশংসায় ভাসছেন তিনি।
টানা দ্বিতীয়বার লা লিগা জয়ের পর উৎসবে মেতে ওঠে বার্সেলোনা । চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে শিরোপা জেতায় উদযাপনের মাত্রা ছিল চোখে পড়ার মতো।
উৎসবের একপর্যায়ে একটি জার্সিও প্রদর্শন করা হয়, যেখানে লেখা ছিল-‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, আমি মাদ্রিদিস্তা নই।’
স্প্যানিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বার্সেলোনার শিরোপা উৎসবে প্রায় সাড়ে ৭ লাখ মানুষ অংশ নেন। ক্লাব কর্তৃপক্ষও সমর্থকদের উচ্ছ্বাসকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেছে।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলার পর বার্সেলোনা শহরটি ফিলিস্তিনপন্থী আন্দোলন ও বিক্ষোভের অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন