ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে ঢাকা বিভাগে শ্রেষ্ঠ সখীপুরের মুসাররাত সানান রহমান

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জুন ৯, ২০২৬, ০৭:৫১ পিএম

জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে ঢাকা বিভাগে শ্রেষ্ঠ সখীপুরের মুসাররাত সানান রহমান

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর ঢাকা বিভাগীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে টাঙ্গাইলের সখীপুর উপজেলার মেধাবী শিক্ষার্থী মুসাররাত সানান রহমান।

মঙ্গলবার রাজধানীর পিটিআই ঢাকা ও শের-ই-বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বিভাগের ১৩টি জেলার প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীরা অংশ নেয়।

এর আগে টাঙ্গাইল জেলার পর্যায়ে কবিতা আবৃত্তিতে প্রথম স্থান অর্জন করে মুসাররাত। পরবর্তীতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে সে প্রথম স্থান অর্জন করে শ্রেষ্ঠত্ব অর্জন করে।

মুসাররাত সানান রহমান সখীপুর উপজেলার গড়গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। সে শিক্ষক দম্পতি মিজানুর রহমান ও মমতাজ বেগমের একমাত্র কন্যা। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার আগ্রহ রয়েছে, বিশেষ করে কবিতা আবৃত্তিতে তার দক্ষতা প্রশংসিত হয়েছে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগের প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক মো. আব্দুল আজিজ। পরে প্রতিমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করে মুসাররাত।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জুলহাস উদ্দিন বলেন, মুসাররাত ছোটবেলা থেকেই মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী। অধ্যবসায় ও মনোযোগের কারণে সে বিভাগীয় পর্যায়ে এই সাফল্য অর্জন করেছে।

মুসাররাতের মা মমতাজ বেগম বলেন, মেয়ের এই অর্জনে আমরা খুবই আনন্দিত। সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন ভবিষ্যতে মানুষের কল্যাণে কাজ করতে পারে।

তার এই সাফল্যে পরিবার, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা আনন্দ প্রকাশ করেছেন।

এম জি

Link copied!