ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ৯, ২০২৬, ০৮:০৩ এএম

বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে

আর মাত্র তিন দিন পর মাঠে গড়াবে ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দল। ৩৯ দিনব্যাপী টুর্নামেন্টে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ।

এবারের বিশ্বকাপের জন্য মোট ৮৭১ মিলিয়ন ডলার (প্রায় ৮ হাজার ৩২১ কোটি টাকা) প্রাইজমানি নির্ধারণ করেছে ফিফা। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৫০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১৩ কোটি টাকার সমান। 

রানার্সআপ দল পাবে ৩৩ মিলিয়ন ডলার। এছাড়া তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী দল যথাক্রমে ২৯ মিলিয়ন ও ২৭ মিলিয়ন ডলার করে পুরস্কার পাবে।

নকআউট পর্বে ওঠা দলগুলোর জন্যও রয়েছে উল্লেখযোগ্য অর্থ পুরস্কার। কোয়ার্টার ফাইনালে পৌঁছানো দলগুলো পাবে ১৯ মিলিয়ন ডলার করে, আর রাউন্ড অব ১৬-এ খেলা দলগুলোর জন্য বরাদ্দ রয়েছে ১৫ মিলিয়ন ডলার। রাউন্ড অব ৩২-এ ওঠা প্রতিটি দল পাবে ১১ মিলিয়ন ডলার করে।

অন্যদিকে, গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া দলগুলোও খালি হাতে ফিরবে না। অংশগ্রহণকারী প্রতিটি দলকে অন্তত ৯ মিলিয়ন ডলার করে দেওয়া হবে। ফলে বিশ্বকাপের প্রতিটি দলই মাঠের লড়াইয়ের পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হওয়ার সুযোগ পাবে।

এএন

Link copied!