ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

অস্ট্রেলিয়াকে ২৮৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ৯, ২০২৬, ০৩:১৫ পিএম

অস্ট্রেলিয়াকে ২৮৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দীর্ঘদিন পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে লড়াকু পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দায়িত্বশীল ব্যাটিংয়ের পর মোসাদ্দেক হোসেন সৈকতের কার্যকর ইনিংসে ভর করে বড় সংগ্রহ গড়ে টাইগাররা।

মঙ্গলবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৪ রান সংগ্রহ করে। ফলে জয়ের জন্য অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ২৮৫ রান।

ইনিংসের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। মাত্র ৫ রান করে নাথান এলিসের বলে আউট হন ওপেনার সাইফ হাসান।

তবে এরপর তানজিদ তামিম ও অধিনায়ক শান্ত দলকে চাপে পড়তে দেননি। দ্বিতীয় উইকেট জুটিতে তারা ৯৬ রান যোগ করে ইনিংসের ভিত গড়ে দেন। এ সময় আগ্রাসী ব্যাটিংয়ে অর্ধশতক পূর্ণ করেন তানজিদ।

পরবর্তীতে দুই সেট ব্যাটারের বিদায়ে রান তোলার গতি কিছুটা কমে গেলেও শেষ দিকে মোসাদ্দেক হোসেন সৈকতের গুরুত্বপূর্ণ ইনিংসে ভর করে সম্মানজনক সংগ্রহ পায় বাংলাদেশ। তাঁর ব্যাটে ভর করেই স্বাগতিকরা অস্ট্রেলিয়ার সামনে ২৮৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করাতে সক্ষম হয়।

এম জি

Link copied!