ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ৯, ২০২৬, ১০:০৯ পিএম

২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়াকে হারানোর স্বাদ পেল বাংলাদেশ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত পারফরম্যান্সে ডিএল মেথডে ৮৬ রানে জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত, যার অলরাউন্ড নৈপুণ্যে বড় জয় পায় বাংলাদেশ।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মাত্র ৫ রানে সাইফ হাসান আউট হলেও তানজিদ তামিম ৫৪ এবং নাজমুল হোসেন শান্ত ৬৭ রানের ইনিংসে দলকে এগিয়ে নেন। মাঝপথে উইকেট পতনে চাপে পড়লেও মোসাদ্দেক হোসেন সৈকতের অপরাজিত ৮৬ রানের ইনিংসে ২৮৪ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। তাসকিন আহমেদ শেষ দিকে ১৬ বলে ২০ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। মাত্র ২ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় তারা। বাংলাদেশের বোলারদের মধ্যে রানা ৪ উইকেট নেন ৪১ রান দিয়ে। মোসাদ্দেক বল হাতেও ২ উইকেট শিকার করেন ৩৭ রানে। ক্যামেরুন গ্রিন ৫২ রান করলেও দলীয় ১৯১ রানে ৯ উইকেট হারিয়ে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়।

পরে ডিএল মেথডে বাংলাদেশকে বিজয়ী ঘোষণা করা হয়। ২০০৫ সালের পর প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে জয়ের এই ম্যাচটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

এম জি

Link copied!