‘শান’ এবার অস্ট্রেলিয়ায়

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: জুলাই ৩, ২০২২, ০২:৩৯ এএম

ঈদুল ফিতরে বাংলাদেশে মুক্তি পায় সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত সিনেমা ‘শান’। মালয়েশিয়া, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের পর আজ (৩ জুলাই) সিনেমাটি মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ায়। সেখানে সিনেমাটি ডিস্ট্রিবিউশন করছে বঙ্গজ ফিল্মস। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা তানিম মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তানিম বলেন, ‘কাল থেকে (আজ) সিডনিতে মুক্তির মাধ্যমে এখানে প্রদর্শন শুরু হচ্ছে। অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিদের নিকটস্থ সিনেমা হলে এসে সিনেমাটি উপভোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি।  পর্যায়ক্রমে অন্য স্টেটগুলোতেও চলবে।’

এম রাহিম পরিচালিত সিনেমাটির প্রধান চরিত্রে রয়েছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাসসহ অনেকেই।

সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটির গল্প সাজিয়েছেন পুলিশ অফিসার এসপি আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিল্মম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান।