বাংলাদেশের শীর্ষস্থানীয় জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এপার এবং ওপার বাংলায় সমানভাবে জনপ্রিয় জয়া। দর্শকপ্রিয় অভিনয়শৈলীর পাশাপাশি ৩৯ বছরের জয়ার চেহারায় বয়সের ছাপ বোঝার বিন্দুমাত্র সুযোগ নেই, এতটা ফিটনেস ধরে রেখেছেন তিনি।
প্রায়ই তিনি ভিন্ন ভিন্ন লুকে নিজের পরিবর্তন এনে দর্শকমহলে প্রশংসিত হন। তবে এবার একদম নতুন লুকে হাজির হলেন জয়া। চমকে দিলেন ভক্তকুলকে।
গতকাল সোমবার দুপুরে জয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেন। ছবিতে তাকে দেখা যাচ্ছে কালো রঙের পোশাকে ও কালো প্যান্টে। ওপরে ধূসর রঙের একটি পাতলা শার্ট টাইপের পোশাক পরেছেন এই অভিনেত্রী। রঙিন ও মোহনীয় কোঁকড়া চুলে ক্যামেরার সামনে তার উপস্থিতি ঝড় তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভক্তরা একের পর এক মন্তব্য করে নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন।
একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘গরম আর লোডশেডিংয়ে এমনিতেই থাকতে পারছি না! তার ওপর আবার আরও গরমের ছবি! শীতকালের জন্য কিছু রাখেন আপা!’
অপর একজন নারী ভক্ত লিখেছেন, ‘আগুন! পুরাই আগুন! এত সুন্দর মেইনটেইন করেছেন নিজেকে!’
অন্য একজন লিখেছেন, ‘এজন্যই আজকের তাপমাত্রা এত গরম!’
অবশ্য উল্টো চিত্রও আছে সেখানে। অর্থাৎ মন্দ বলেছেন— এমন ভক্তও রয়েছে বেশ কিছু। তবে মন্দ যে যা-ই বলুক, জয়া তার আকর্ষণীয় লুকে মন মাতিয়ে দিয়েছেন তার ভক্ত, অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের। এতে কোনো সন্দেহ নেই।