সদ্য প্রয়াত দেশ বরেণ্য গীতিকবি, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, কাহিনীকার গাজী মাজহারুল আনোয়ারকে উৎসর্গ করে অস্ট্রেলিয়ায় একই রেডিও চ্যানেলে সঙ্গীত পরিবেশন করেছেন বাংলাদেশের আরেক প্রতিথযশা সঙ্গীতশিল্পী বশির আহমেদের দুই সন্তান হোমায়রা বশির ও রাজা বশির।
গেলো ১৪ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার একটি রেডিও চ্যানেলে তারা দুই ভাইবোন সঙ্গীত পরিবেশন করেন। ‘কিছু কথা কিছু গান’ শিরোনামের এই অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন রাজা বশির।
আবার গেলো ১০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিসবেন শহরে আয়োজিত একটি অনুষ্ঠানে তারা দুই ভাই বোনসহ রুনা বশির, ডাক্তার নীলাও এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন। আয়োজকরা তাদেরকে এই অনুষ্ঠানে পেয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন বলেন জানান হোমায়রা বশির।
দুটি অনুষ্ঠানে অংশগ্রহন প্রসঙ্গে হোমায়রা বশির বলেন,‘ দেশের মাটিতে যেমন আমরা ভাই বোন গান করেছি ঠিক তেমনি ভাবেই অস্ট্রেলিয়াতে এসেও আমরা একই স্টেজে গান করেছি।
বাবা শিল্পী বশির আহমেদ এবং মা শিল্পী বশির আহমেদ দুজনকেই শুরাঞ্জলি দিতে পেরেছি, আয়োজক দেরকে ধন্যবাদ এবং দর্শকদেরও অনেক ধন্যবাদ। দারুণ একটি অনুষ্ঠান হয়েছে।
রেডিওর অনুষ্ঠানটি টি ছিল আর একটি চমক আমার জন্য। অসাধারণ একটি পরিবেশ। মনে হল যেন দেশের মাটিতেই আছি। এখানেই আমার আরও তিনটি গান শুটিং হবে।
মিউজিক ভিডিও পরিচালনায় থাকবে আমার ভাই রাজা বশির। সবচেয়ে বড় কথা হলো এখানে আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় গাজী চাচাকে উৎসর্গ করে অনুষ্ঠান করতে পেরেছি— এটিও অনেক ভালোলাগার।’
রাজা বশির বলেন,‘ আপার সাথে ব্রিসবেন-এ একসাথে একই মঞ্চে অনুষ্ঠান করব স্বপ্ন ছিল। এই অনুষ্ঠানের মাধ্যমে স্বপ্ন পূরণ হলো। বশির পরিবারের আরও দুজন সদস্য আমার সহধর্মিণী রুনা এবং নীলা আপা সবাই যখন একসাথে পারফর্ম করছিলাম তখন দর্শকদের সাথে সাথে আমিও অনেক আনন্দ করছিলেম।
মনে হচ্ছিল যেন বশির পরিবারের সাথে তারাও এক হয়ে মিশে আমাদের সাথে কণ্ঠ দিচ্ছিলেন। তাই ধন্যবাদ দিতে চাই অনুষ্ঠানের আয়োজকদেরকে এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেয়ার জন্য।’
হোমায়রা বশির জানান, ভিডিওর শুটিং ও অন্যান্য কাজ শেষে তিনি ২৭ সেপ্টেম্বর ঢাকায় ফিরবেন। রাজা ফিরবেন ১৫ অক্টোবর।