অন্তর্বর্তী সরকারের সম্মুখযুদ্ধে সাহসী সহযোগী তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

ইয়ামিনুল হাসান আলিফ প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ১২:০০ এএম
  • গণমাধ্যমে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে তথ্য মন্ত্রণালয়, নেপথ্যে উপদেষ্টা মাহফুজ আলম
  • সরকার ও রাষ্ট্রবিরোধী গুজব ও অপপ্রচার প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করছেন মাহফুজ আলম
  • মাহফুজ আলমের নেতৃত্বে গণমাধ্যমের পেশাদারিত্ব ও স্বচ্ছতা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে
  • জাতিসংঘের অধিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের এই গুরুত্বপূর্ণ সময়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা, জনগণকে সঠিক তথ্য প্রদান ও গণমাধ্যমকে গতিশীল রাখার ক্ষেত্রে অন্যতম প্রধান দায়িত্ব পালন করছে তথ্য মন্ত্রণালয়। আর এই কাজ সম্পাদনে রাত-দিন কাজ করে যাচ্ছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। 

তিনি শুধু দপ্তরের আনুষ্ঠানিক দায়িত্বেই সীমাবদ্ধ নন, বরং দেশের ইলেক্ট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও অনলাইন প্ল্যাটফর্মগুলোকে আরও স্বচ্ছ ও জনবান্ধব করার কাজে নিরলস কাজ করে যাচ্ছেন। 

গত বছর প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রে জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক বার্তা তুলে ধরেন তিনি। বিশ্ব পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করা এবং আন্তর্জাতিক গণমাধ্যমে সঠিক বার্তা পৌঁছে দেয়ার ক্ষেত্রে মাহফুজ আলমের ভূমিকা প্রশংসনীয়। 

অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য হচ্ছে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা। এই লক্ষ্য পূরণে মাহফুজ আলম অগ্রণী ভূমিকা পালন করছেন। 

তিনি টেলিভিশন চ্যানেলগুলোর সংবাদ পরিবেশনায় দায়িত্বশীলতা বাড়াতে দিকনির্দেশনা দিচ্ছেন এবং প্রিন্ট ও অনলাইন সাংবাদিকদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করছেন। তার প্রচেষ্টায় সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা বজায় থাকছে, একই সঙ্গে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চাও শক্তিশালী হচ্ছে। অন্তর্বর্তী সরকারকে একটি ‘সম্মুখ যুদ্ধের’ সরকারের সঙ্গে তুলনা করা যায়- যেখানে প্রতিদিন নতুন চ্যালেঞ্জ, নতুন চাপ এবং জনগণের প্রত্যাশা পূরণের দায় একত্রে আসে। এই সম্মুখযুদ্ধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম এক সাহসী সহযোগীর ভূমিকা রাখছেন।

সরকারের নীতি-নির্ধারণী বার্তা জনগণের কাছে সহজভাবে পৌঁছে দেয়া থেকে শুরু করে গুজব ও অপপ্রচার প্রতিরোধে দ্রুত উদ্যোগ নেয়া— সবক্ষেত্রেই তিনি সক্রিয়। তিনি মনে করেন, সঠিক সময়ে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছানোই একটি সরকারের সাফল্যের চাবিকাঠি। এ জন্য তিনি মিডিয়াকে সরকারের সহযোগী হিসেবে ব্যবহার করছেন, প্রতিপক্ষ নয়। এই দৃষ্টিভঙ্গি গণমাধ্যমকর্মীদের মধ্যেও আস্থা তৈরি করেছে।
বাংলাদেশে গণমাধ্যম এখন বহুমাত্রিক ও বহুমুখী। টেলিভিশনের টকশো, সংবাদ বুলেটিন, লাইভ রিপোর্টিং কিংবা অনলাইনের দ্রুত তথ্যপ্রবাহ- সব জায়গাতেই তথ্য উপদেষ্টা নজর রাখছেন।

তিনি টিভি মিডিয়ার কনটেন্ট উন্নয়নে পেশাদারিত্ব বাড়ানোর জন্য নীতিগত সহায়তা দিয়েছেন। প্রিন্ট মিডিয়ার সম্পাদকদের সঙ্গে নিয়মিত বৈঠক করে সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত স্বাধীনতা এবং তথ্যপ্রবাহের বিষয়ে সমাধান দিয়েছেন।

অনলাইন নিউজ পোর্টালগুলোকে যাচাই-বাছাই করে বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে তিনি কার্যকর পদক্ষেপ নিয়েছেন। এর ফলে জনগণ দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পাচ্ছে, যা একটি গণতান্ত্রিক সমাজে অপরিহার্য।

স্বচ্ছতা ও জনগণমুখী বার্তা অন্তর্বর্তী সরকারের মূল চ্যালেঞ্জ হচ্ছে দেশের সংকটকালীন পরিস্থিতিতে জনগণকে আস্থায় রাখা। এই আস্থা সৃষ্টির অন্যতম হাতিয়ার তথ্য। মাহফুজ আলমের দক্ষ নেতৃত্বে তথ্য মন্ত্রণালয় দেশের জনগণের কাছে সরকারের সিদ্ধান্ত, পরিকল্পনা ও অগ্রগতি স্বচ্ছভাবে উপস্থাপন করছে।

এছাড়া, জনগণের প্রশ্ন ও উদ্বেগের উত্তর দিতে তিনি নিয়মিত সংবাদ সম্মেলন আয়োজন করছেন। সরকারের পক্ষে ইতিবাচক বার্তা ছড়ানোর পাশাপাশি গঠনমূলক সমালোচনাকেও স্বাগত জানাচ্ছেন। তার এই মুক্তমনা দৃষ্টিভঙ্গি গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করছে। আন্তর্জাতিক অঙ্গনেও ইতিবাচক ভূমিকা রেখে চলেছেন সরকারের এই গুরুত্বপূর্ণ উপদেষ্টা। 

গত বছর যুক্তরাষ্ট্রে জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরকে সফল করতে মাহফুজ আলম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, জনগণের প্রত্যাশা ও অন্তর্বর্তী সরকারের অঙ্গীকারগুলো তুলে ধরেন। 

এর মাধ্যমে বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ইতিবাচক হয়েছে এবং কূটনৈতিক মহলে নতুন আস্থা তৈরি হয়েছে। দেশের গণমাধ্যম ব্যবস্থাকে আরও আধুনিক ও স্বচ্ছ করতে তিনি দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছেন। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে জনগণের কাছে তথ্য পৌঁছানো, ভুয়া খবর ও গুজব প্রতিরোধে কার্যকর ব্যবস্থা এবং তরুণ প্রজন্মকে দায়িত্বশীল সাংবাদিকতায় সম্পৃক্ত করা— এসব লক্ষ্য পূরণে তিনি পরিকল্পনা হাতে নিয়েছেন। 

অন্তর্বর্তী সরকারের এই কঠিন সময়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সত্যিই এক সাহসী সহযোগী ও নির্ভরযোগ্য সেনানায়ক। তিনি শুধু সরকারের মুখপাত্র নন, বরং জনগণের সঠিক তথ্য জানার অধিকার রক্ষার একজন অভিভাবক। 

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, সঠিক তথ্য প্রচার এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন অন্তর্বর্তী সরকারের সম্মুখযুদ্ধে তার ভূমিকা অপরিহার্য। 

বাংলাদেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক অঙ্গনে এই ধরনের দক্ষ ও স্বচ্ছ নেতৃত্ব নিঃসন্দেহে ইতিবাচক বার্তা বহন করে। মাহফুজ আলমের দায়িত্বশীল পদক্ষেপ আগামী দিনের বাংলাদেশ গঠনে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করছে।