প্রতিদিনের প্রয়োজনেই আমাদের রাজধানী ঢাকার বিভিন্ন মার্কেটে যেতে হয়। তবে সপ্তাহের ভিন্ন ভিন্ন দিনে ঢাকার বিভিন্ন এলাকার দোকানপাট ও শপিংমল বন্ধ থাকে। ফলে অনেক সময় পছন্দের কোনো মার্কেটে যাওয়ার প্রস্তুতি নেওয়ার পর দেখা যায় সেটি বন্ধ। বিশেষ করে শুক্রবার এ বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। তাই ভোগান্তি এড়াতে আগে থেকেই জেনে রাখা ভালো।
যেসব এলাকা বন্ধ থাকে
শুক্রবার রাজধানীর যেসব এলাকায় দোকানপাট বন্ধ থাকে, সেগুলো হলো—বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির এলাকা, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল এলাকা, লালবাগ, কোতোয়ালি থানা এলাকা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারী বাজার, চাঁনখারপুল এবং গুলিস্তানের দক্ষিণাংশ।
যেসব মার্কেট ও দোকান বন্ধ থাকে
শুক্রবার বন্ধ থাকে আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুরের কাপড়ের দোকান, ছোট কাঁটারা, বড় কাঁটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট এবং সান্দ্রা সুপার মার্কেট।
দর্শনীয় স্থান
রাজধানীর বিজয় সরণিতে অবস্থিত সামরিক জাদুঘর প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকে। তবে বৃহস্পতি ও শুক্রবার এটি সাপ্তাহিক ছুটির জন্য বন্ধ থাকে।
এছাড়া আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরও বৃহস্পতি ও শুক্রবার বন্ধ থাকে। এটি শনি থেকে বুধবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে।
তাই শুক্রবার বাইরে যাওয়ার আগে পরিকল্পনা করে বের হওয়াই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
এম জি