ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৩:০৩ এএম

ঢাকা কেন্দ্রীয় কারাগারে শ্রী প্রদীপ কুমার (৪৬) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রদীপ কুমার বগুড়া সদর উপজেৃৃলার নামাজগড় এলাকার বাসিন্দা ছিলেন। তার বাবার নাম মৃত নিতাই চন্দ্র। তিনি কোন মামলার আসামি ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কারারক্ষী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে কারাগারের ভেতরেই প্রদীপ কুমার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে রাত ১০টার দিকে তাকে দ্রুত ঢামেক হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১১টা ১৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এম জি