দীঘিনালায় ২৫০ পরিবারে সুপেয় পানির সংকট নিরসন

পার্বত্যাঞ্চল প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৩, ০৫:০৯ পিএম

খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম পাহাড়ে সুপেয় পানির সংকট নিরসনে সমগ্র বাংলাদেশ নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের মাধ্যমে রুলার পাইপড ওয়াটার সাপ্লাই স্কীম প্রকল্পের উদ্বোধন করা হয়েছে । রোববার (৮ জানুয়ারি) দুপুরে নয় মাইল এলাকায় এই প্রকল্পের উদ্বোধন করেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কর্ফোস চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা ত্রমপি। এ প্রকল্পের মধ্যদিয়ে ২৫০ পরিবারে স্বস্তি ফিরেছে।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী রেবেকা আহসান। খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের আহবায়ক পার্থ ত্রিপুরা জুয়েল, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আশুতোষ চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিলোৎফল খীসা, পার্বত্য জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা ও দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারি প্রকৌশলী মো. আইয়ুব আনচারী, উপ-সহকারি প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, ঠিকাদার আজাদ হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা ত্রমপি বলেন, স্মার্ট বাংলাদেশ নির্মাণে আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পার্বত্যাঞ্চলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে বিশুদ্ধ সুপেয় পানি পৌঁছে দিচ্ছে সরকার। পার্বত্য অঞ্চলের প্রত্যেকটি গ্রামে উন্নয়নের ছোঁয়া লেগেছে। যে সমস্ত দুর্গম পাহাড়ি এলাকায় পানির সংকট রয়েছে সে সব এলাকায় সুপেয় পানির সংকট নিরসনে খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ ও পার্বত্য জেলা পরিষদ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

পরে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের আয়োজনে নয়মাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আলোচনা সভা শেশে অসহায় হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন কুজেন্দ্র লাল ত্রিপুরা ত্রমপি।  

এআরএস