থানচিতে মারমাদের ১৩৮৫ সাকক্রয় বর্ষ বরণ ও জলকেলী

থানচি (বান্দরবান) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৩, ০৭:২৬ পিএম

পার্বত্য চট্টগ্রাম এলাকার মারমাদের বর্ষপঞ্জি ১৩৮৪ সাকক্রয়কে বিদায় জানিয়ে ১৩৮৫ সাকক্রয় বর্ষ বরণ সাংগ্রাই উৎসবের মারমা সম্প্রদায়ের মানুষেরা নেচে গেয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেছে ।

বান্দরবানে থানচিতে সাংগ্রাই উপলক্ষে মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকালে থানচি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় মারমাদের উদ্যোগে হাজার হাজার মানুষের অংশগ্রহণে মৈত্রী জলকেলী (পানি বর্ষণ) অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন, থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহা. আবুল মনসুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা পকশৈ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা, থানচি থানা অফিসার ইনচার্জ মো. ইমদাদুল হকসহ মারমা সম্প্রদায়ের সামাজিক নেতৃবৃন্দ ও সকল বয়সের তরুণ তরুণীসহ উৎসুক জনতা।

এ সময় প্রধান অতিথি বলেন, মারমা বর্ষপঞ্জী অনুসারে পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণের উপলক্ষে প্রতি বছর এই সময় সাংগ্রাই পোয়ে. মৈত্রী জলকেলী (মৈত্রি পানি বর্ষণ) উৎসব পালন করা হয়।

তিনি আরো বলেন, সকল জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সচেতন তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সন্ত্রাসী কর্মাকাণ্ডে জড়িত না হয়ে কর্মব্যস্ততার মধ্যে নিজেকে ডুবিয়ে দেয়ার আহবান জানান । 

অনুষ্ঠানে স্থানীয় মারমা শিল্পীসহ জেলা মারমা ব্যান্ড আরডিটিএস শিল্পীদের পরিবেশনায় ঐতিহ্যবাহী বিভিন্ন নাচ গান করে আনন্দ উল্লাসে মেতে উঠেছে হাজারো তরুণ-তরুণী। 

বৃহস্পতিবার থেকে মারমাদের সাংগ্রাই পোয়ে. উৎসব শুরু হয়ে শুক্রবার ছিল বৌদ্ধ মূর্তি স্নান। থানচি উপজেলা মারমা সম্প্রদায় অধ্যুষিত এলাকা হেতু উৎসবমুখর পরিবেশে সাংগ্রাই পোয়ে. সপ্তাহ ব্যাপী চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।

এইচআর