নাটোরে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষ, প্রকৌশলীর ২ শিশু সন্তান নিহত

নাটোর প্রতিনিধি প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৮:১১ পিএম

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুর বাবা-মা ও দাদি আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, দুপুর আড়াইটার দিকে প্রকৌশলী আকিব তার পরিবার নিয়ে রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছিলেন। পথে বড়াইগ্রাম উপজেলার রয়না এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই চার মাস বয়সী শিশু ইজাজ নিহত হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চার বছরের শিশু ইহানও মারা যায়।

আহতদের মধ্যে রয়েছেন প্রকৌশলী আকিব, তার স্ত্রী এ্যানী এবং আকিবের মা কনা। নিহত ও আহত সবাই রাজশাহীর লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা।

এম জি