তামাক নয়, খাদ্য ফলান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে ন্যায় রাঙামাটিতেও পালিত হয়েছে বিশ্ব তামাকমুক্ত দিবস।
রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুরুতেই একটি র্যালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসক কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ সিবলী শফি উল্লাহ প্রমুখ।
আরএস