নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ ডাক বিভাগের অবিভাগীয় কর্মচারীদের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি সৌরেন্দ্রনাথ চক্রবর্তীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মহাদেবপুর ডিজিটাল ডাকঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পোস্ট মাস্টার মো. গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব ভোদন, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগ, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, মুহা. মাহবুবুর রহমান ধলু, থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন।
মহিষবাথান পোস্ট অফিসের পোস্ট মাস্টার ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- গাহলী পোস্ট অফিসের পোস্ট মাস্টার হিমান চন্দ্র বর্মন, পোস্টম্যান মো. মামুন হোসেন, শাহিনুর ইসলাম প্রমুখ।
ইএইচ