চট্টগ্রামে ফিরিঙ্গি বাজার বস্তিতে ভয়াবহ আগুন!

আমার সংবাদ ডেস্ক: প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৪, ০২:১৮ পিএম

চট্টগ্রামের কোতোয়ালি থানার ফিরিঙ্গিবাজার এলাকায় এয়াকুবনগর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (১৫ এপ্রিল) দুপুরে আগুন লাগে।  নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কর্মকর্তা নিউটন দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে লামা বাজার, নন্দন কানন ও চন্দনপুরাসহ মোট ৯টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

 

বিস্তারিত আসছে .............