সিলেটে নারী-পুরুষ সমতা ও বাল্যবিবাহ বন্ধ বিষয়ক প্রচারাভিযান

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: প্রকাশিত: মে ১৭, ২০২৪, ০৪:৪৫ পিএম

শিশুদের সুরক্ষার্থে বাল্য বিবাহ বন্ধ, শিশু নির্যাতন ও শিশুশ্রম বন্ধ এবং বাল্যবিবাহ মুক্ত গ্রাম করতে সিলেটের গোয়াইনঘাটে গ্রাম ভিত্তিক শিশু দ্বারা পরিচালিত নারী-পুরুষ সমতা আনায়ন ও বাল্যবিবাহ বন্ধ বিষয়ক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের শনিরগ্রাম এলাকায় ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপি‍‍`র আয়োজনে বাল্য বিবাহ বন্ধে এ প্রচারাভিযান অনুষ্ঠিত হয়।

এতে শতাধিক কিশোর-কিশোরীর অংশগ্রহণে একটি র‍্যালি বের করা হয়। মানুষকে সচেতন করার উদ্দেশ্যে র‍্যালিটি শনিরগ্রাম এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এপি‍‍`র প্রোগ্রাম অফিসার চিত্ত রঞ্জন বালা, স্বেচ্ছাসেবী জাহাঙ্গীর আলম, আমিন উদ্দিন, আব্দুল্লাহ, তহুরা সুলতানা জোনাকি প্রমুখ উপস্থিত ছিলেন।

র‍্যালিতে অংশগ্রহণকারী কয়েকজন জানান, শিশুদের সুরক্ষায় বাল্য বিবাহ প্রতিরোধ করতে, শিশু নির্যাতন ও শিশুশ্রম বন্ধে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন গ্রাম হিসেবে ঘোষণা করতে তাঁদের এই আয়োজন। অংশগ্রহণকারী প্রত্যেকে এসব বিষয়ে মানুষকে সচেতন করতে কাজ করবে।

বিআরইউ