চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (মহানগর দায়রা আদালত) হলেন তরুণ আইনজীবী মো. আয়াত উল্লাহ। এই অর্জনে ফুলেল শুভেচছায় সিক্ত হচ্ছেন তিনি। সেইসঙ্গে চট্টগ্রাম আদালত পাড়া থেকে লোহাগাড়ার বিভিন্ন স্তরের মানুষজনও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি চুনতি উচ্চবিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক ও হাজী মোস্তাক আহমদ চৌধুরী উচ্চবিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক মাস্টার হামিদুল হোসাইন এর বড় ছেলে।
এছাড়া, তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের সাথে জড়িত। গত ১৬ অক্টোবর (বুধবার) উপ সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি এই নিয়োগ লাভ করেন।
বিআরইউ