চট্টগ্রামে প্লাস্টিক গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ০৮:৪৭ পিএম

চট্টগ্রামের হালিশহর এলাকায় একটি প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে ৩৭ নম্বর ওয়ার্ড মুন্সি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সবশেষ রাত ৮টার দিকে পাওয়া তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ৬টি ইউনিট কাজ করছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. ইমরান শেখ এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, সবশেষ রাত ৮টার দিকে পাওয়া তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ৬টি ইউনিট কাজ করছে।

এছাড়া চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, যে স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে প্লাস্টিকের ক্যারেট রাখা হয়েছিল। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।

আরএস