সালথায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

সালথা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ০৫:০১ পিএম

ফরিদপুরের সালথা থানায় "ওপেন হাউজ ডে" অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার দুপুর ১টায় সালথা থানা পুলিশের আয়োজনে থানার সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ম. আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ও অতিরিক্ত দায়িত্ব (নগরকান্দা সার্কেল) মো. আসিফ ইকবাল।

অন্যান্য বক্তব্য রাখেন সালথা থানার ওসি তদন্ত মারুফ হাসান রাসেল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর প্রফেসর আবুল ফজল মুরাদ এবং উপপরিদর্শক এস.আই. মেহেদী হাসান।

অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশিং সদস্য, গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষ তাদের নিজ নিজ এলাকার সমস্যা ও মাদক নিয়ন্ত্রণের দাবী জানায়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সালথা থানার উপপরিদর্শক এস.আই. প্রশান্ত কুমার।

ইএইচ