রাঙামাটিতে বিএনপির লিফলেট বিতরণ

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ১০:১৪ পিএম

রাঙামাটিতে বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার শহরের রিজার্ভ বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় বিএনপিসহ জেলা ও অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশ নেন।

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান, সাবেক মেয়র ও জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টু, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বাচ্চু মিয়া, জেলা বিএনপির উপদেষ্টা রফিক উদ্দিন, জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রোনাল দেওয়ান, জেলা বিএনপির সহ-সভাপতি জহির আহমেদ সওদাগরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কর্মসূচিতে বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে বিএনপি বদ্ধপরিকর। সাধারণ মানুষের সঙ্গে দলের বন্ধন অটুট থাকবে।

এ সময় নেতারা রিজার্ভ বাজার এলাকায় সাধারণ মানুষের হাতে লিফলেট বিতরণ করেন।

ইএইচ