নোয়াখালীতে ফ্লাশ ফ্লাড আর্লি রিকভারি প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে সুবর্ণচর উপজেলা হল রুমে এ সমাপনী অনুষ্ঠান হয়।
ওয়ার্ল্ড ভিশন কোরিয়ার টেকনিক্যাল সহায়তা, ইয়ং ওয়ানের অর্থায়ন এবং রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর বাস্তবায়নে আট মাসব্যাপী এ প্রকল্প সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আফসার সায়মা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশীদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফখরুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা রুবেন হাওলাদার, রিকের কর্মকর্তা আব্রাহাম লিংকনসহ ইয়ং ওয়ান ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বক্তারা জানান, প্রকল্পের আওতায় সুবর্ণচরের চরজব্বার, চরওয়াপদা ও চর আমান উল্যাহ ইউনিয়নের ১,০২৫ জনকে জীবন-মন উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হয় এবং নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এছাড়াও তিন ইউনিয়নে ১৪টি নতুন টয়লেট নির্মাণ, ১৫টি গভীর নলকূপ স্থাপন, ২৪টি টয়লেট সংস্কার এবং ২৪টি গভীর নলকূপ সংস্কার করা হয়েছে।
প্রকল্প কর্মকর্তা গোলাম রাব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনীতে উপকারভোগীরা প্রকল্পটি চলমান রাখার অনুরোধ জানান।
ইএইচ