অভয়নগরে তামাক বিরোধী প্রশিক্ষণ ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কমিটির সভা

অভয়নগর (যশোর) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০৪:২৩ পিএম

যশোরের অভয়নগরে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারের নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ এবং নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে দিনব্যাপী তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কোর্স পরিচালক পার্থ প্রতিম শীলের সভাপতিত্বে সভা পরিচালিত হয়। সমন্বয়ক ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজিব তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ও বিধিমালা বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সহ মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

এছাড়া তামাক কোম্পানির বিজ্ঞাপন অপসারণ এবং তামাক বিরোধী প্রচার-প্রচারণা বিষয়ক বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, আইসিটি কর্মকর্তা আহসান কবীর, সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান, জহুরুল ইসলাম, শেখ আবুল কাশেম, নওয়াপাড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, সদস্য এস জেড মাসুদ তাজ, বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক ফারুক হোসেন প্রমুখ। প্রশিক্ষণে প্রায় ২৬ জন অংশগ্রহণ করেন।

এর আগে একই দিন সকালেও অভয়নগর নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কমিটির সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তব্য রাখেন যশোর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ।

ইএইচ