গজারিয়া পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনায় চাঁদপুরের মতলব উত্তর থানাধীন বেলতলি ঘাট এলাকায় নৌডাকাত, চাঁদাবাজ ও বালুদস্যুদের বিরুদ্ধে চাঁদপুর জেলা পুলিশ বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে।
মঙ্গলবার রাত ১১টা থেকে বুধবার ভোর ২টা পর্যন্ত প্রায় ৫০ জন পুলিশ সদস্যের একটি বিশেষ টিম এ অভিযান চালায়।
সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) এর নেতৃত্বে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ ও ইন্সপেক্টর (তদন্ত) উপস্থিত থেকে অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানকালে বেলতলী লঞ্চঘাট, বেদে পল্লী, আশ্রয়ন প্রকল্প, সওদাগর বাড়ি ও চিতাখোলা এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয়। অভিযানকালে বেলতলী ঘাটে সন্ত্রাসীদের ব্যবহৃত কোনো স্পিডবোট বা নদীতে ড্রেজার উত্তোলনের কার্যক্রম পাওয়া যায়নি। অভিযানের খবর পেয়ে অনেকেই ঘর তালা দিয়ে অন্যত্র আশ্রয় নেয়।
এএসপি (মতলব সার্কেল) জানিয়েছেন, “আজ থেকে বেলতলী লঞ্চঘাটে সার্বক্ষনিক পুলিশ ডিউটি মোতায়েন থাকবে।”
ইএইচ